আস-সুন্নাহ ট্রাস্ট এ আপনাকে স্বাগতম

দান করুন

”আপনার কুরবানি পৌঁছে যাক দেশের প্রান্তিক মানুষের ঘরে“ বর্তমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্য এতটাই প্রকট যে মাত্র ২% ধনী মানুষের হাতে সম্পদের অর্ধেকেরও বেশি কেন্দ্রীভূত। ধনীরা দিন দিন আরও ধনী হচ্ছে, আর দরিদ্ররা ক্রমেই দারিদ্র্যের গভীরে তলিয়ে যাচ্ছে।

📖 ইসলাম আমাদের দিয়েছে এক অনন্য, ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে যাকাত, ফিতরা, ও কুরবানির মতো চমৎকার বিধান রয়েছে — যা সরাসরি দরিদ্রদের কাছে সাহায্য পৌঁছে দেয়, কোনো প্রাতিষ্ঠানিক জটিলতা ছাড়াই।

🐄 কুরবানি — শুধু একটা উৎসব নয়, এক মহা মানবিক আয়োজন

কুরবানির ঈদ আমাদের শেখায় ত্যাগের মহত্ত্ব, এবং এই সময় ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই একত্রে ঈদের আনন্দ ভাগ করে নেই। কিন্তু, বাস্তবতা হলো — গ্রামাঞ্চলের অনেক গরিব পরিবার সারা বছরেও এক কেজি গরুর মাংস খেতে পারেন না। কুরবানির দিনে তারা যখন তৃপ্তিভরে আহার করেন, তখনই বোঝা যায় ইসলামের মানবিক সৌন্দর্য কতটা গভীর, আলহামদুলিল্লাহ।

🎯 আমাদের লক্ষ্য

ঢাকাকেন্দ্রিক কুরবানির আয়োজনের সুফল অনেক সময় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছায় না। দুঃখজনকভাবে, কখনো কখনো দানকৃত মাংস শহরের বাজারে বিক্রিও হয়ে যায়।এজন্য অনেকেই চান গ্রামের দরিদ্র মানুষের জন্য একটি কুরবানি করতে — যা শতভাগ সঠিকভাবে বিতরণ হবে, নিশ্চিতভাবে দরিদ্রের ঘরে পৌঁছাবে।

🤝 আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগ — “কুরবানি প্রকল্প ২০২৫”

এই প্রকল্পের মাধ্যমে, আপনি চাইলে নিজের কুরবানির পশুটি দেশের কোনো দরিদ্র অঞ্চলে কোরবানি করার জন্য আমাদের কাছে প্রদান করতে পারেন। আমরা আপনার পক্ষ থেকে কুরবানি সম্পন্ন করে, মাংস সুষ্ঠুভাবে বিতরণ করব ইনশাআল্লাহ।

💰 অংশগ্রহণের ধরন ও খরচ:

🐐 ছাগল (সম্পূর্ণ): ১৪,০০০ – ১৬,০০০ টাকা

🐄 গরু (সম্পূর্ণ): ৮৫,০০০ – ৯৫,০০০ টাকা

🧩 গরুর ১/৭ অংশ: ১৩,০০০ – ১৪,০০০ টাকা

📝 আপনাকে শুধু নির্দিষ্ট অর্থ প্রদান করতে হবে। বাকি সব দায়িত্ব আমাদের।

⏳ সময় সীমিত!

এই ঈদে, আপনার কুরবানির আনন্দ ছড়িয়ে দিন আরও দূরে, আরও গভীরে।

আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই সুযোগ হাতছাড়া করবেন না


কপিরাইট স্বত্ব © ২০২৫ আস-সুন্নাহ ট্রাস্ট - সর্ব স্বত্ব সংরক্ষিত| Design & Developed By Biz IT BD