প্রশ্নঃ 2095
আসসালামু আলাইকুম।
আমি সম্প্রতি একটি বিষয়ে চিন্তা করছি। আমাদের দেশে অনেক জায়গায় খুব কাছাকাছি একাধিক মসজিদ নির্মিত হয়েছে। লাউডস্পিকার সহজলভ্য হওয়ার কারণে অনেক সময় একসাথে খুব উচ্চস্বরে আজান সম্প্রচার করা হয়। অনেক ক্ষেত্রে স্পিকার এমনভাবে স্থাপন করা হচ্ছে যে সেগুলো সরাসরি মানুষের বাসার জানালার দিকে মুখ করে থাকে।
চারদিক থেকে একযোগে উচ্চ শব্দে আজান ভেসে এলে সেই বাসায় থাকা হৃদরোগী, স্ট্রোক-আক্রান্ত রোগী কিংবা আশপাশে অবস্থিত হাসপাতালের জরুরি রোগীদের উপর কী প্রভাব পড়তে পারে, তা আমরা সহজেই অনুমান করতে পারি।
এ বিষয়ে ইসলাম কী ধরনের দিকনির্দেশনা দেয় এবং এ সম্পর্কিত কোনো আইন বা বিধান আছে কি না—তা জানার আগ্রহ রয়েছে।
19 Jan 2026
ওয়া আলাইকুমুস সালাম। আযানের কারণে এরকম সমস্যা হয় আগে শুনি নি। গরম কালে ফ্যান চলার কারণে এরকম হওয়ার কোন সুযোগ নেই। শীতে বড় শহরগুলোর কোন কোন স্থানে হয়তো এমন হতে পারে। ছোট শহরে এমন হয় না। যদি সত্যিই এমন সমস্যা হয় তাহলে ঐ এলাকার সমসজিদ কমিটিগুলোর উচিৎ নিজেরা বসে মাইক কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা।