আস-সুন্নাহ ট্রাস্ট এ আপনাকে স্বাগতম

প্রশ্নোত্তর

ক্যাটাগরি
সব প্রশ্ন অর্থনৈতিক আকিকা আকীদা নামায আখিরাত ব্যক্তিগত ও পারিবারিক আদব আখলাক ইতিহাস ঈদ-কুরবানী ঈমান তাওহীদ রিসালাত জানাযা-কবর যিয়ারত জান্নাত-জাহান্নাম জিহাদ তাফসীর ত্বহারাত পবিত্রতা সফর জুমআ তারাবীহ নফল সালাত বিতর পোশাক-পরিচ্ছেদ ফারায়েজ ফিতরা বিচার-আচার বিবাহ-তালাক মানত যাকাত যিকির/দুআ/আমল রোজা লেনদেন শিরক-বিদআত সাধারণ দান-সদকাহ সিরাত/সামায়েল সুন্নাত হজ্জ হাদীস ও উসূলুল হাদীস হালাল হারাম বিবিধ কুরআন হাদীস বাতিল ফিরকা দাওয়াত ও তাবলিগ জাদু-টোনা মসজিদ মুসাফির রমযান সুদ-ঘুষ হালাল ইতিকাফ কাজা/কাফফারা গুনাহ জায়েয তায়াম্মুম ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ বিদআত কসর তাওবা জিন-পরি ব্যবসা-বাণিজ্য বই অসিয়ত
প্রশ্নঃ 2088
আসসালামুয়া্লাইকুম, আমি যখন রাস্তায় থাকি বা কাজ শেষে বাসে থাকি, মাঝপথে মাগরিব এর আযান দেয়।বাসায় যাওয়ার পর নামাজের সময় থাকে না। ১। বাসে কীভাবে তাইমুম করে নামাজ পড়ব, জানাবেন। ২। বাসে তাইমুম করে নামাজ পড়ার পর, কি আবার ঘরে যাওয়ার পর কাজা নামাজ পরতে হয়?
19 Jan 2026

ওয়া আলাইকুমুস সালাম। মাগরিবের নামাযের সময় ১ঘন্টার মত থাকে সুতরাং আপনি যদি এই সময়ের মধ্যে বাসায় যান তাহলে বাসায় এসে পড়বেন। আরেকটি বিষয় হলো আপনার যদি মাঝে মধ্যে এমন হয় তাহলে আপনি রাস্তায় বাস থেকে নেমে মাগরিব পড়ে নিবেন। তবে যদি দীর্ঘ ভ্রমন হয় তখন যাত্রার সময় বাস মাঝে বিরতি দেয়। চেষ্টা করবেন তখন নামায পড়ার জন্য। । মাগরিব শেষ ওয়াক্তে ইশার আগে পড়তে পারেন। কোন ভাবেই যদি বাসের ভিতরে ছাড়া নামায আদায় সম্ভব না হয়। তাহলে যতটা সম্ভবি ক্বিবলামুখি হয়ে সাজদা দিয়ে নামায আদায়ের চেষ্টা করবেন। ইশারা ছাড়া অন্য কোন উপায় যদি না থাকে তাহলে ইশারায় করতে পারবেন। ইশারায় নামায আদায় করলে পূণরায় পড়তে হবে বলে আলেমগণ বলেছেন। বিস্তারিত জানতে দেখুন:


কপিরাইট স্বত্ব © ২০২৫ আস-সুন্নাহ ট্রাস্ট - সর্ব স্বত্ব সংরক্ষিত| Design & Developed By Biz IT BD